সিদ্ধিরগঞ্জ রেবতি মোহোন কলেজের নবীন বরণ অনুষ্ঠানে শামিম ওসমান বলেন বড় ডিগ্রীর চেয়ে ভাল মানুষ হওয়াটা বড়। ভাল মানুষের সম্মান সব সময় বেশী, টাকার সম্মান বেশী নয়। সময়টা নষ্ট করো না। তোমরাই এদেশের নেতৃত্বে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ নিজের পায়ে ভর করে দাড়িয়েছে। এর ভবিষ্যত কর্নধার তোমারা। এখন বাংলাদেশে মেয়েরা দ্রুত অগ্রসর হচ্ছে, এ অগ্রযাত্রা অব্যহত থাকলে বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না কেউ। সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। রোটারী ইন্টারন্যাশনালের ডিপুটি গভর্নর মোহাম্মদ আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি মজিবর রহমান, হাইডেল বার্গ সিমেন্টের বাংলাদেশ লিঃ পরিচালক (পরিকল্পনা) বোদী নোগরাহা, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ আহবায়ক মতিউর রহমান মতি, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি আব্দুস সামাদ বেপারী, সহ-সভাপতি কবির হোসেন ও সিদ্ধিরগঞ্জ থানা ঘাতক দালাল নির্মুল কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিম প্রধান প্রমুখ।
শামীম ওসমান ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া কোন সাবজেক্ট না। সাবজেক্ট হচ্ছে- ভাল মানুষ হওয়া। এ সময় তিনি নিজের মোবাইল নাম্বর ছাত্র-ছাত্রীদের দিয়ে মাদক বিক্রেতা ও ইভটিজারদের নাম তার মোবাইলে এস এম করার পরামর্শ দেন। ছাত্রীদের আত্মহত্যা না করতে আহ্বান জানিয়ে তিনি ইভটিজারদের প্রতিরোধ করার আহ্বান জানান।
এ ছাড়াও এলাকার রাস্তাঘাট ময়লা আবর্জনা পরিষ্কার ও সড়ক যানজট মুক্ত কার্যক্রমে ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহন করে দৃষ্টান্ত স্থাপন করতেও তিনি আহ্বান জানান।
1 Comments
Very impressive blog.
ReplyDeleteInteresting article right on the subject.