সভায় রিটার্নিং কর্মকর্তা মো. তারিফুজ্জামান বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার ৪ নং ওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা। এ ওয়ার্ডে পাঁচটি ভোট কেন্দ্র রয়েছে যার প্রতিটিই কোন না কোন প্রার্থীর বাড়ির সন্নিকটে অবস্থিত। ফলে প্রতিটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তাই নির্বাচনকে ঘিরে যেন কোন ধরনের অপ্রত্যাশিত ঘটনা না ঘটে এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করা হয়। এছাড়া নির্বাচনের দিন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. তারিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ছিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, এনএসআই-এর উপ-পরিচালক মো. তৌহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার এ সার্কেল মো. মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার চৌধুরী, আনসার-ভিডিপি, র্যাব-১১ কমান্ডার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সহিদুল হক পাটওয়ারী, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং কাজী মোহাম্মদ ফয়সাল প্রমুখ।
0 মন্তব্যসমূহ