অবশেষে তানিয়া হত্যা মামলার ২ আসামির ফাঁসি ৩ জনের যাবজ্জীবন

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তানিয়া আক্তারকে ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর পালাক্রমে ধর্ষনের পর হত্যা করে আসামিরা।তানিয়া বাড়ির বাইরে গেলে আসামিরা তাকে জোর করে ধরে নিয়ে যায়। ঘটনার পরদিন তার লাশ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় তানিয়ার মামা ফারুক মিয়া বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করে।মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহার নামীয় ৬ আসামিকেই অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। দেরীতে হলেও মামলার রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

স্কুল ছাত্রী তানিয়াকে ধর্ষণের পর হত্যা মামলার ২ আসামিকে ফাঁসি ও ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। দীর্ঘ ১৬’বছর পর নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা গতকাল মঙ্গলবার

দুপুরে আসামিদের উপসি'তিতে এ রায় ঘোষণা করেন। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন, খোকন মিয়া ও মোহর চাঁন। আর যাবজ্জীবন সাজাপ্রপ্তিরা হলো, সফর আলী, নূরে আলম ও মনির হোসেন। তারা মিয়া নামে আরেকজন আসামি থাকলেও তিনি আগেই মারা গেছেন।

Post a Comment

Previous Post Next Post