মোঃ কবির হোসেন snbarta24.com : সোনারগাঁয়ে আজ সকাল ৮.০৫ ঘটিকার সময় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবু নাসের ভূঞার নেতৃত্বে সোনারগাঁ থানার এএসআই আবুল কালাম আজাদ, এবং এএসআই ইব্রাহিম আকন্দ, সংগীয় ফোর্স নিয়ে সোনারগাঁ থানাধীন অনন্ত মুছা গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ইয়াবা ট্যাবলেট সহ মাদক সম্রাট বাঁসি রাসেল(২৫) কে গ্রেফতার করেন। পরবর্তীতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবু নাসের ভূঞা ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে ০১(এক) বছরের সাজা প্রদান করেন।
0 মন্তব্যসমূহ