আইনশৃঙ্খলা রক্ষায় র্যাপিড একশন ব্যাটালিয়ন র্যাব এর গৌরব উজ্জ্বল অতীতের ধারাবাহিকতায় এক নতুন সফলতা - র্যাবের আভিযানিক দল এএসপি শাহ মোঃ মশিউর রহমান, পিপিএম এর নেতৃত্বে এক গ্যারেজের ভিতরে অভিযান পরিচালনা করে ২টি সিএনজি চালিত থ্রী হুইলার এবং চোরাইকৃত সিএনজি চালিত থ্রী হুইলার বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল সেটসহ আসামী রাকিব হাসান ওরফে রয়েল (৩৩) ও মোঃ কায়েসকে (৩০) গ্রেফতার করে।
উদ্ধারকৃত সিএনজি চালিত থ্রী হুইলার দুইটির আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
র্যাব -১১ তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ জেলায় বেশ কিছু দিন যাবৎ সিএনজি চালিত থ্রী হুইলার চোরাই চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠে। সিএনজি চালিত থ্রী হুইলার চোরাই চক্রের সদস্যরা শহরের বিভিন্ন স্থান হতে সিএনজি চালিত থ্রী হুইলার চুরি করে সিএনজি চালিত থ্রী হুইলার এর মালিক হতে মোটা অংকের টাকা দাবি অথবা অন্যত্র বিক্রি করে আসছিল।
বিভিন্ন সময়ে সিএনজি চালিত থ্রী হুইলার চোরাই চক্রের সদস্যদের বিরুদ্ধে র্যাব কাছে অভিযোগ আসলেও সিএনজি চালিত থ্রী হুইলার চোরাই চক্রের সদস্যরা ধরা চোয়াড় বাইরে থেকে যায়। কিন্তু র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় ২ এপ্রিল শনিবার দুপুরে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন গোগনগর পূর্ব মসিনাবন্দ গ্রামস্থ রাস্তার পূর্ব পার্শ্বে রাকিব হাসান ওরফে রয়েল এর ভাড়া করা টিনসেড গাড়ীর গ্যারেজের ভিতর চোরাই করা সিএনজি চলিত থ্রী হুইলার মজুদ আছে। উক্ত সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় ।
Tags:
আইন শৃঙ্খলা