২০১০ সালের ৫ মে এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও বন্দরের কদমরসুল পৌরসভা নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠিত হয়। পরের বছর ৩১ অক্টোবর নবগঠিত সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
এরপর ২০১৩ সালের ফেব্রুয়ারিতে সাবেক সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আবদুল মতিন প্রধান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে আলাদা করতে হাইকোর্টে একটি রিট দাখিল করেন। ঐ সময় এ রিটের শুনানি নিয়ে হাইকোর্ট
রুল জারি করে। রুলটি বর্তমানে বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের বেঞ্চে রুলটি বিবেচনাধীন রয়েছে।
এ অবস্থায় নির্বাচনের তফসিল আইনি নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে প্রত্যাহার, বাতিল বা স্থগিত করতে বলা হয়েছে। একইসঙ্গে স্থানীয় সরকার সচিবকে এ নির্বাচন বন্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় আইনগত পদক্ষেপের নেয়া হবে বলে নোটিসে বলা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে আলাদা করার মামলা বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচনের তফসিল ঘোষণা করার কারণে এই নোটিস দেয়া হয়েছে।
নোটিসে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং অফিসার, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
১৪ নভেম্বর বিকালে ইসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী ২২ ডিসেম্বর এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tags:
স্থানীয় সরকার ব্যাবস্থা
Such a nice blog.
ReplyDeleteI have read an amazing article here.