আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনকে সামনে রেখে শিল্পনগরী সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের নির্বাচনী ও রাজনৈতিক সমীকরণ ক্রমশ জমজমাট হয়ে উঠছে। পবিত্র ঈদুল আজহার উৎসবমুখর দিনে ৪নং ওয়ার্ডের মনোনীত প্রার্থী তারেক আজিজের ব্যক্তিগত কার্যালয়ে এক সৌজন্যমূলক সফরে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আব্দুল জব্বার। স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ নাগরিকদের উপস্থিতিতে তিনি ৪নং ওয়ার্ডে 'কমিশনার' (কাউন্সিলর) পদপ্রার্থী হিসেবে বিশিষ্ট কলামিস্ট ও তরুণ সমাজসেবক তারেক আজিজের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
উক্ত গুরুত্ববহ রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে মহানগরী আমীরের সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি জামাল হোসেন এবং সিদ্ধিরগঞ্জ পূর্ব থানার আমীর আলী আক্কাস রুম্মন। শীর্ষ নেতাদের এই উপস্থিতিতে একই সাথে স্থানীয় সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের মাঝে পবিত্র কোরবানির মাংস বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঈদুল আজহার মতো একটি বিশেষ দিনে শীর্ষ নেতৃত্বের এই সরাসরি আগমন এবং সামাজিক সংহতি প্রকাশের বিষয়টিকে স্থানীয় নির্বাচনী মাঠে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
সিদ্ধিরগঞ্জের আটিওয়াপদা কলোনির অত্যন্ত সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী পরিবারের সন্তান তারেক আজিজ বিশিষ্ট সমাজসেবক মরহুম হাজী আলী হোসেন সরদারের দৌহিত্র (নাতি)। তিনি এলাকার সুপরিচিত ও সর্বজনশ্রদ্ধেয় সমাজসেবক হাজী হানিফ মোল্লা এবং মজিবর মোল্লা সাহেবের ভাগিনা। তাঁর পিতা জনাব আবুল হোসেন বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা।
পবিত্র ঈদুল আজহার দিনে আটিওয়াপদা কলোনির সুপরিচিত পরিবারের সন্তান তারেক আজিজের কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আব্দুল জব্বার, সেক্রেটারি জামাল হোসেন এবং সিদ্ধিরগঞ্জ পূর্ব থানার আমীর আলী আক্কাস রুম্মনের এই সৌজন্য সফর ৪নং ওয়ার্ডের নির্বাচনী সমীকরণে সম্পূর্ণ নতুন একটি হাওয়া এনে দিয়েছে।
প্রার্থীর পরিচ্ছন্ন ও আধুনিক ভাবমূর্তি, সুসংগঠিত কর্মী বেষ্টনী এবং সমাজ ও নাগরিক মহলের সর্বস্তরের ‘নীরব ও প্রকাশ্য সমর্থন’ আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে তারেক আজিজকে ৪নং ওয়ার্ডের সাধারণ মানুষের অধিকার রক্ষা ও কাঙ্ক্ষিত পদ্ধতিগত পরিবর্তনের অগ্রনায়ক হিসেবে নেতৃত্বের আসনে অনেকখানি এগিয়ে রাখছে।
0 মন্তব্যসমূহ